শুধু তোমার তরে

তোমার আগমনে কাটে বিনিদ্র রাতি,
দিবস ভাঁসে উচ্ছাসে,
অপার আনন্দে চোখে জল আসে,
মরিবার তরে সাধ জাগে আজ সুখে৤
কত তৃষা, কত সাধ, আহ্লাদে!
তোমার প্রতিক্ষা অন্তরে অন্তরে,
র্বষার ধারা, নব প্রশান্তির জলে,
ষোড়শী মেয়ে সুগভীর কোন ছলে,
শুধু তোমারই কথা বলে৤
তোমার ছোঁয়ায় ধরা বসন্তে উতলা,
ধ্যান ভেঙ্গে ঋষি বিস্ময়ে চোখ মেলে,
স্রষ্টা গড়ে বিশ্ব নতুন ছলে৤
শুধু তোমারই তরে,
মরিবার পরে বঁচিবার আজ,
সাধ জাগে বারে বারে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রাক্ষসী। পর্ব-১

শেষ গানটির মত

প্রেতে ও মানুষে। পর্ব-৪(শেষ পর্ব)