মৃত্যু ক্রেতা

দেখছো আমি
কেমন করে
যাচ্ছি নিভে
তিলে তিলে?

ইচ্ছে পোষন
করছে কবর
এই আমাকে
ফেলবে গিলে!!

স্মৃতি গুলো
সাক্ষী আছে
তুমি আমার
কিযে ছিলে।

খুজতে গেলে
ঠিক মিলে যায়
আকাশের ওই
ধুসর নীলে।

ঝাপসা হয়ে
যাচ্ছে সবই
ঠোঁট লাগানো
ঘাড়ের তিলে।

নাভি টাতেও
মুখ চুবালে
হাসতে তুমি
খিল খিলিয়ে।

হাতির ঝিলের
সেই আঙিনায়
প্রেম শিখিয়ে
আমায় দিলে,

সেই তুমি আজ
বাদ দিয়ে লাজ
জান টা আমার
কেড়ে নিলে !!

কেড়ে নিলে
সুখ গুলো মোর
নাক ডুবিয়ে
তোমার চুলে,

বুঝেছ আজ
প্রেম করেছ
আমার সাথে
ভিষণ ভুলে !!

আজকে তুমি
সব ভুলেছ
আমি একা
হাতির ঝিলে...

ঠিক সেখানেই
ঠাঁই দাড়িয়ে
মৃত্যুকে আজ
নেবই কিনে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রাক্ষসী। পর্ব-১

শেষ গানটির মত

প্রেতে ও মানুষে। পর্ব-৪(শেষ পর্ব)