চিঠি-১
শূণ্যতা,
তুই এখন আর কবিতা চাস না, আমি বেশ বুঝতে পারি। আজকাল গদ্য তোকে টানছে ভীষণ! কবিতা ছাড়া আমি যে নিঃশ্বাসও নিতে পারি না, এইটুকু অনুভব বয়ে বেড়াব আমৃত্যু। তোর পৌরাণিক তমসায় এক ফালি আলো হতে চেয়েছিলাম! ভেবেছিলাম বুঝি জীবনটা একটা মহীরুহ, আমি লতার মতন করে জড়িয়ে থাকব, কিন্তু লতা যে পরগাছা দিব্যি ভুলে বসে ছিলাম! আর কখনও আমায় ভাবিস না, আর কখনও ডাকিস না! আমিত্বের গৌরবে কাটিয়ে দে জীবনের ষোলকলা!
তুই আর রাগিস না, আমার সুখগুলো সব জমাট বেঁধে যায়, কালো উদাসীনতা উড়ে বেড়ায় চারপাশে। তুই তবে গদ্যের সাথেই সংসার কর মন দিয়ে, পরকিয়া ভুলে যা, আমার কবিতা কাউকে ঠিক খুঁজে নেবে তার মতন। মাঝে মাঝে বেড়াতে আসিস, দেখিস আমি কেমন সংসারী হই। শুধু তোর না থাকাটা একটা গভীর ক্ষত হয়ে রয়ে যাবে। থাক না! সব ক্ষত সারতে নেই, সব স্মৃতি ভুলতে নেই, সব জল মুছতে নেই!
-অামি
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন