প্রিয়তমা

প্রিয়তমা, তোমাকে ধন্যবাদ!
এভাবে দু:খ না দিলে হয়তো
লেখা হতনা অমর সেই কবিতা।
একটা কবিতা লেখার জন্য
দু:খ পোষা খুব জরুরী।

প্রিয়তমা, তোমাকে অভিবাদন!
ব্যস্ত রাস্তায় আমার চোখের জলে বৃষ্টি নামানোর জন্য,
সেদিন বৃষ্টি না হলে হয়তো
হতনা সৃষ্টি এই করুণ গান।
একটা গানের সুর বাধার জন্য
চোখের জল খুব জরুরী।

প্রিয়তমা, তোমাকে শুভেচ্ছা!
অলিন্দ - নিলয় গুলোকে চীনামাটির পাত্রের মত
অসাবধানে ভেঙে ফেলায়।
আস্ত হৃদয় বড়ই ব্যর্থ নান্দনিক
একটা শিল্পকলার জন্ম দেয়ায়।
একটি নান্দনিক শিল্প সৃষ্টির জন্য
ভগ্ন হৃদয় খুব জরুরী।

প্রিয়তমা, বৃষ্টি শেষে আর এসোনা,
আর বলোনা 'ভালবাসি'।
একই আধার  আর কতবার,
ধরবে গরল, মরবে আবার?

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রাক্ষসী। পর্ব-১

প্রেতে ও মানুষে। পর্ব-৪(শেষ পর্ব)

ভগবান কোথায় থাকেন