উইকিপিডিয়ার হিসাব অনুযায়ী আমাদের মুক্তিযুদ্ধ
বাংলা উইকিপিডিয়ায় কিছু ট্রেইন্ড পাকিস্তানি জারজ আছে, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে করা প্রায় প্রতিটি আর্টিকেল আপনাকে সমৃদ্ধ করার বদলে সন্দিহান করে তুলবে। আমার পরিচিত অনেককেই দেখি প্রোফাইলে উইকির কন্ট্রিবিউটর হিসেবে ভাব দেখান। তো আপনারা কন্ট্রিবিউটর হয়ে কি হিন্দি চুল ছিঁড়ছেন যে এমন অসত্য তথ্য এখানে জায়গা পায়?
"১৯৭১ বাংলাদেশে গণহত্যা" লিখে সার্চ করুণ। দেখবেন লেখা আসবে-
"পাকিস্তানী সেনাবাহিনী ও তাদের সহায়তাকারী দলগুলো আনুমানিক ৩,০০,০০০ থেকে[১] ৩০,০০,০০০ ব্যক্তিকে হত্যা করেছিল।[৪] এছাড়াও, ২,০০,০০০ থেকে ৪,০০,০০০ বাংলাদেশী মহিলাকে পরিকল্পিতভাবে ধর্ষণ করে।[৭][৮]"
দেখেন অবস্থাটা, ৩ থেকে ৩০ লাখ শহীদ আবার ২ থেকে ৪ লাখ ধর্ষণ। এ এক নির্মম রসিকতা। আপনি ২-৪ লাখ ধর্ষণ হয়তো বলতে পারেন তবে ৩-৩০ লাখ শহীদ কিভাবে বলেন? ৩-৫ বললে ধরেন তর্কের খাতিরে মানলাম, ২৫-৩০ বললেও ধরেন সেটাও মানা যায়, কিন্তু ১০-গুণ এদিক-সেদিক কেমন করে সম্ভব? আমি যদি আপনাকে বলি আমার বেতন ২০ হাজার থেকে ২ লাখের তাহলে আপনি কি বুঝবেন? যদি বলি আমার চাচার বয়স ৭ থেকে ৭০ বছর আপনি কি বুঝবেন? আমি বললাম একটা সমাবেশে ৩০০ থেকে ৩০০০ মানুষ এসেছে, তাহলে এটা কি কোন সেন্স মেইক করে?
এই ৩,০০,০০০ এর পাশে যেই [১] লেখা তথ্যসূত্র দেয়া আছে বিবিসির একটা নিউজ। আচ্ছা নিউজ কি অথেন্টিক রেফারেন্স হতে পারে? একটা নিউজের খোঁচায় আপনি ৩০ লাখ মানুষকে ৩ লাখ বানিয়ে দেবেন? বিবিসির সেই নিউজে কি তথ্য উপাত্ত দিয়ে ৩ লাখ মৃত্যুর কথা প্রমাণ করা হয়েছে? কই তেমন তো দেখি না-
"Independent researchers think that between 300,000 and 500,000 died."
কোথায় সেই ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ? কে করল? কবে করল? এক কলমের খোঁচায় ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ হয়ে গেলো? আর আপনারাও বগল বাজাতে বাজাতে কোট করলেন? অন্যদিকে রামেলের গবেষণা, লিও কুপারের গবেষণা, পোর্টারের গবেষণা, লিটেনবার্গের গবেষণা, টেড রবার্ট গার কিংবা বারবারা হারফদের মেথডোলজি সমৃদ্ধ গবেষণা তো সবসময় ১৫-২০-৩০-৩৫ লাখ এমন সংখ্যা নির্দেশ করে।
আর যদি সর্বনিম্নটাই কোট করতে ইচ্ছে করে তাহলে শর্মিলা বসুর "ডেড রেকনিং" থেকে শহিদের সংখ্যা ৫০,০০০-ই বলে দিন। আরও কমাতে চাইলে হামিদুর রহমান কমিশনের ২৬,০০০ বলুন। আরও কমাতে চাইলে ড্রুমান্ডের মতে ৫,০০০ও বলতে থাকেন।
বছর খানেক পরে উইকি বিবিসির নিউজ কোট করে দেখিয়ে দেবে ১৯৭১ সালের যুদ্ধে ০ থেকে ৫ জন মানুষ মারা গিয়েছিলো (উভয়পক্ষ মিলিয়ে)। আর আমাদের চুতিয়া হারামখোর গর্বিত উইকি প্রদায়কেরা বিবিসির নিউজ নিজেদের পসচাদ্দেশে প্রবিষ্ট করে স্বর্গীয় সুখ অনুভব করতে থাকবেন।
FYI মুক্তিযুদ্ধের কারণে নিহত মানুষের সংখ্যা ৩০ লক্ষের চাইতেও আরও ১০ থেকে ১৫ লক্ষ বেশি। যতদিন জীবিত আছি এসংক্রান্ত তথ্য প্রমাণ প্রদান করতে আমি প্রস্তুত, যে কোন বিতর্কের জন্য আমি প্রস্তুত। হ্যা আমি একটা একটা করে লাশ গুণে এসেছি। আপনাদের কারো অধিকার নেই ৯৪২ বধ্যভূমি, ৭০০ নদীতীরের অগুনিত লাশ, শরণার্থী শিবিরের লক্ষ লক্ষ মানুষের মৃত্যুকে অপমান করার। আপনাদের অধিকার নেই আমার মৃত স্বজনের মৃত্যুকে অস্বীকার করার।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন