মধুছন্দা

আকাশ ফ্রেমে বাঁধানো তোমার অলীক লেখাগুলো
মধুছন্দা, আজও পড়ি গভীর গোপন রাতে ,
তোমার আঁকা ছবি গুলো শিশির ভেজা ঘাসে
আজও দেখি ভোরের আলোয়, বাউল চলা পথে ।
মধুছন্দা ভাল আছ? আজও কি আঁকো ছবি ?
লেখায় লেখায় ভরিয়ে আকাশ , কবি হয়েছ কি ?
মধুছন্দা, আমি আজও নৌকা ঠেলি দাঁড়ে ,
প্রাণের কথা বাতাসে ভাসাই ভাটিয়ালি সুরে ।
মধুছন্দা, একটা রাতের চাঁদনী স্মৃতি বুকে -
আজও আমায় মাতিয়ে তোলে বুঝি অবুঝ সুখে ।
আমার তরী তোমায় নিয়ে একটি রাতের তরে ,
ছাড়িয়ে নদী চেয়েছিল,যেতে মোহনার ধারে ।
তুমিও অবুঝ, আকুল হলে , হয়ত নেশায় মেতে ,
ভোরের পাখির মধুর ডাকে , বিদায় দিলে রাতে ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রাক্ষসী। পর্ব-১

শেষ গানটির মত

প্রেতে ও মানুষে। পর্ব-৪(শেষ পর্ব)